মূল লেখায় যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক এইমাত্রঅন্যান্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি এইমাত্রঅন্যান্য বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য এইমাত্রঅন্যান্য যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা এইমাত্রঅন্যান্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ এইমাত্রঅন্যান্য শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ এইমাত্রঅন্যান্য দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
আন্তর্জাতিক

গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ এলাকায় সংঘটিত গুলির ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা দেওয়ার পর পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ শুরু করেছে। এর অংশ হিসেবে ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান চালানোর সুযোগ পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর আল জাজিরার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ বন্ডি বিচ এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৯ মাইল) দূরে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে। এই অভিযানটি সাম্প্রতিক হামলার তদন্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

আরও জানা গেছে, হামলায় জড়িত অন্তত একজন ব্যক্তি এর আগেই অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নজরে ছিল। এএসআইও একটি ফেডারেল গোয়েন্দা সংস্থা হলেও তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও সমন্বয়ে কাজ করে।

এই কারণে এখনো হামলাকারীদের নাম প্রকাশ করা হয়নি। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, এতে তদন্ত প্রক্রিয়া সুরক্ষিত থাকবে। বিশেষ করে যদি এই হামলার সঙ্গে একাধিক ব্যক্তি বা নেটওয়ার্ক জড়িত থাকে তাদের ধরাও সহজ হবে। হতে পারে কেবল অস্ট্রেলিয়ায় নয়, বিদেশেও তাদের নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান এবং সম্ভাব্য সব যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ওই ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।