মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা বাইরে আভিজাত্য, ভেতরে জীবাণু-রাসায়নিক! এইমাত্রঅন্যান্য বাইরে আভিজাত্য, ভেতরে জীবাণু-রাসায়নিক! বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার দেখাল ইরান এইমাত্রঅন্যান্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার দেখাল ইরান বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ এইমাত্রঅন্যান্য বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ বিশ্ববাজারে তেলের দরপতন, তবু উদ্বেগ কাটছে না এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে তেলের দরপতন, তবু উদ্বেগ কাটছে না লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত এইমাত্রঅন্যান্য লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলায় যুবদল নেতা আহত এইমাত্রঅন্যান্য বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলায় যুবদল নেতা আহত
বাংলাদেশ

এনটিএমসি বিলুপ্ত ও আড়িপাতার জন্য গঠন করা হলো নতুন সংস্থা সিআইএস

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এনটিএমসি বিলুপ্ত ও আড়িপাতার জন্য গঠন করা হলো নতুন সংস্থা সিআইএস

সরকারের ইচ্ছা থাকলেও এখন থেকে দেশে ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা থাকবে না। পাশাপাশি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত করে টেলিফোনে আড়িপাতা কার্যক্রমের জন্য ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট’ (সিআইএস) নামে একটি নতুন আধা-বিচারিক সংস্থা গঠন করা হবে।

এ ধারা সহ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধনীর মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মান বৃদ্ধি, রেগুলেশন ও রাষ্ট্রের নজরদারি কাঠামোয় গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে। এনটিএমসির পরিবর্তে গঠিত সিআইএস আধা-বিচারিক কাউন্সিলের অনুমোদন নিয়ে আড়িপাতার কার্যক্রম পরিচালনা করবে।

আইন অনুযায়ী, ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনও বন্ধ করা যাবে না। বিটিআরসির স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ কিছু লাইসেন্স মন্ত্রণালয়ের স্বাধীন স্টাডির ভিত্তিতে অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত হবে, বাকিগুলো বিটিআরসির কাছে ফিরে এসেছে।

এছাড়া, নতুন আইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সিম ও ডিভাইস রেজিস্ট্রেশন সংক্রান্ত নজরদারি, স্পিচ অফেন্স ও সাইবার সুরক্ষা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সিআইএস কেবল কারিগরি ও তদারকিমূলক সহায়তা প্রদান করবে, নিজে কোনো আড়িপাতার কাজ পরিচালনা করতে পারবে না।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা সংশোধনীগুলোকে জনগণের স্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক উল্লেখ করেছেন।