মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
বাংলাদেশ

দেশে ফিরলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শনিবার সকালে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন।

পরে বিশাল মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা সহকারে নিরাপত্তা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাকে গাজীপুরের ছয়দানাস্থ বাসভবনে নিয়ে আসেন নেতাকর্মীরা। টঙ্গী থেকে তার বাসভবন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান।

জাহাঙ্গীর আলম তার বাস ভবনের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে বলেন, হত্যার জন্য উত্তরায় আমার ওপর হামলা হয়েছিল। সবার দোয়ায় বেঁচে ফিরেছি।

যারা তার ওপর ও তার বাড়িতে হামলা করেছে এবং তার কর্মী জুয়েল মোল্লাকে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জাহাঙ্গীর আলম।

এর আগে তিনি কোটাবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।