মূল লেখায় যান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৭:০২ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ১২টির বেশি দেশে ভূমিকম্প, সবচেয়ে শক্তিশালী মেক্সিকোতে এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টায় ১২টির বেশি দেশে ভূমিকম্প, সবচেয়ে শক্তিশালী মেক্সিকোতে প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনাসহ আসামি ৪১ এইমাত্রঅন্যান্য প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনাসহ আসামি ৪১ ভূরুঙ্গামারীতে ৩০ দুস্থ ব্যক্তিকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ৩০ দুস্থ ব্যক্তিকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার, চুরির সময় বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর অনুমান এইমাত্রঅন্যান্য কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার, চুরির সময় বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর অনুমান জয়পুরহাটে ডিবির হাতে যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেফতার এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে ডিবির হাতে যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেফতার স্মার্ট ফোনের আসক্তি কাটিয়ে সুস্থ থাকুন ৬ উপায়ে এইমাত্রঅন্যান্য স্মার্ট ফোনের আসক্তি কাটিয়ে সুস্থ থাকুন ৬ উপায়ে নাটোরে ডিবি পুলিশের অভিযানে ভেজাল ঔষধ কারখানা উন্মোচন, গ্রেফতার ৩ এইমাত্রঅন্যান্য নাটোরে ডিবি পুলিশের অভিযানে ভেজাল ঔষধ কারখানা উন্মোচন, গ্রেফতার ৩ স্থানীয় নির্বাচনে কারা অংশ নেবেন, তা নির্ধারণ করবে ইসি: রিজভী এইমাত্রঅন্যান্য স্থানীয় নির্বাচনে কারা অংশ নেবেন, তা নির্ধারণ করবে ইসি: রিজভী
বাণিজ্য

সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

‘আইএফআইসি আমার বন্ড’-এর মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাদের দুজনের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, ‘আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ জিরো কুপন বন্ড’ শীর্ষক ১৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ও ১০০০ কোটি টাকা ইস্যু মূল্যের বন্ড ২০২৩ সালের ৪ জুন ৮৭১তম কমিশন সভায় অনুমোদিত হয়েছিল। ওই বছরের ১২ জুলাই সেটার সম্মতিপত্র ইস্যু করা হয়েছিল। ওই বন্ডটির ইস্যুয়ার ছিল শ্রীপুর টাউনশিপ লিমিটেড, যা ওই বছরের ২ মার্চ নিবন্ধিত একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানিটি নিবন্ধিত হওয়ার পরপরই ২০২৩ সালের ১১ এপ্রিল ওই বন্ড ইস্যুর আবেদন করেছিল। ওই কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ছিল ৩৩৫ কোটি টাকা, যার মধ্যে মাত্র ৪ দিনের ব্যবধানে ২৪৮ কোটি টাকার নগদ অর্থ ভূমি ক্রয় বা উন্নয়ন সংক্রান্ত কারণে উত্তোলন করা হয়েছিল, যেটি কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ ছিল।

এ ছাড়াও ওই বন্ডটির জামিনদার (গ্যারান্টার) হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি, অ্যাডভাইজার ও অ্যারেঞ্জার হিসেবে আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেড, ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড, নিরীক্ষক হিসেবে এমজে আবেদীন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দায়িত্ব পালন করেছে। আইএফআইসি ব্যাংক ওই বন্ড ইস্যু করেনি, মূলত রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল) ওই বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ নামটি ব্যবহার করা হয়েছে, যা বিনিয়োগকারীকে ধারণা দেয় যে, এ বন্ড আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে। কিন্তু আইএফআইসি ব্যাংক ছিল মূলত বন্ডটির জামিনদার (গ্যারান্টার)। এভাবে বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগে আকৃষ্ট করা হয়। এ বিষয়ে পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি কর্তৃক অনুসন্ধান ও তদন্ত পরিচালিত হয়েছে এবং এর প্রতিবেদন কমিশনে জমা হয়েছে।

এ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি ও ব্যাংকের তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার এবং পুঁজিবাজারে উভয়কে আজীবন অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

একই সঙ্গে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করার এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজার সংক্রান্ত সব ধরনের কাজে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে আইএফআইসি ব্যাংককে সতর্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ব্যাংকের তৎকালীন মনোনীত পরিচালক এ আর এম নাজমুস সাকিব, গোলাম মোস্তফা, জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ এবং তৎকালীন স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকে সতর্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া ওই বন্ড সংশ্লিষ্ট অনিয়ম ও বিধিবিধান ভঙ্গের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।