মূল লেখায় যান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৭:০১ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ১২টির বেশি দেশে ভূমিকম্প, সবচেয়ে শক্তিশালী মেক্সিকোতে এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টায় ১২টির বেশি দেশে ভূমিকম্প, সবচেয়ে শক্তিশালী মেক্সিকোতে প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনাসহ আসামি ৪১ এইমাত্রঅন্যান্য প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনাসহ আসামি ৪১ ভূরুঙ্গামারীতে ৩০ দুস্থ ব্যক্তিকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ৩০ দুস্থ ব্যক্তিকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার, চুরির সময় বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর অনুমান এইমাত্রঅন্যান্য কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার, চুরির সময় বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর অনুমান জয়পুরহাটে ডিবির হাতে যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেফতার এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে ডিবির হাতে যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেফতার স্মার্ট ফোনের আসক্তি কাটিয়ে সুস্থ থাকুন ৬ উপায়ে এইমাত্রঅন্যান্য স্মার্ট ফোনের আসক্তি কাটিয়ে সুস্থ থাকুন ৬ উপায়ে নাটোরে ডিবি পুলিশের অভিযানে ভেজাল ঔষধ কারখানা উন্মোচন, গ্রেফতার ৩ এইমাত্রঅন্যান্য নাটোরে ডিবি পুলিশের অভিযানে ভেজাল ঔষধ কারখানা উন্মোচন, গ্রেফতার ৩ স্থানীয় নির্বাচনে কারা অংশ নেবেন, তা নির্ধারণ করবে ইসি: রিজভী এইমাত্রঅন্যান্য স্থানীয় নির্বাচনে কারা অংশ নেবেন, তা নির্ধারণ করবে ইসি: রিজভী
বাণিজ্য

আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

চলতি আগস্টের প্রথম ১৬ দিনে ১০টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। তার পরও চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২২ টাকা ধরে) ১৫ হাজার ৪২০ কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

চলমান আগস্টের প্রথম ১৬ দিনে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এ ছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি।

গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।