মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
বিনোদন

বলিউড-হলিউড মিশে একাকার রণবীরের ‘রামায়ণ’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বলিউড-হলিউড মিশে একাকার রণবীরের ‘রামায়ণ’

রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত আলোচিত বলিউড সিনেমা ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’-এর প্রথম ঝলক অবশেষে প্রকাশ পেল। পরিচালক নীতেশ তিওয়ারির এই সিনেমা দুই পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে, দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতের নয়টি শহরে একযোগে আয়োজন করা হয় সিনেমার বিশেষ প্রদর্শনী। একইসঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিলবোর্ডে প্রকাশ পায় চরিত্রগুলোর প্রথম লুক।

এই ছবিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে, রাবণ চরিত্রে যশ, সীতা হিসেবে থাকছেন সাই পল্লবী। হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল, আর লক্ষ্মণের চরিত্রে আছেন রবী দুবে।

বিশাল বাজেটের এই প্রজেক্টের পেছনে রয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ-প্রযোজক যশ। 

তবে বলিউডের এই সিনেমাটি নিয়ে রয়েছে বড় চমক। কারণ, হলিউডের বিখ্যাত কিছু চলচ্চিত্র শিল্পীরা এই কাজে হাত লাগিয়েছেন। সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টের দায়িত্বে আছে অস্কারজয়ী ৮টি স্টুডিও, যেখানে ‘ইনসেপশন’, ‘ডিউন’, ‘ইন্টারস্টেলার’-এর মতো ছবির কাজ হয়েছে। এছাড়াও সিনেমার সংগীতে একসঙ্গে কাজ করেছেন দুই কিংবদন্তি শিল্পী হান্স জিমার ও এআর রহমান।

মূলত, অ্যাকশন দৃশ্যগুলো আরও বাস্তব করে তুলতে যুক্ত হয়েছেন হলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর টেরি নোটারি ও গাই নরিস; তারা যথাক্রমে অ্যাভেঞ্জারস ও ম্যাড ম্যাক্স সিনেমায় কাজ করেছেন। আর প্রোডাকশন  ডিজাইনে আছেন ‘ডিউন টু’-এর রবি বানসাল এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’র র‍্যামজি অ্যাভেরি।

নির্মাতারা বলছেন, ‘এটা শুধু সিনেমা নয়, আমাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এক ঐতিহাসিক প্রচেষ্টা।’

সিনেমার গল্প শুরু হয় রাবণের জন্ম দিয়ে—এক অসুরশিশু, যে পরে হয়ে ওঠে ভয়ঙ্কর ও শক্তিশালী রাজা। সে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় স্বয়ং বিষ্ণুকে। তখন বিষ্ণু মানুষের রূপে, দুর্বল এক রাজপুত্র ‘রাম’ হয়ে অবতীর্ণ হন। শুরু হয় চিরন্তন দ্বন্দ্ব—রাম বনাম রাবণ। আলো আর অন্ধকারের, ন্যায় ও অন্যায়ের লড়াই, যা এখনও কোটি মানুষের বিশ্বাস ও আবেগের অংশ।