মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান

সিনে ক্যারিয়ারের প্রায় ৩৬ বছর কাটানোর পরে বলিউড ভাইজান সালমান খানের মনে হচ্ছে, তার পরবর্তী ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’র মতো পরিশ্রম-অধ্যাবসায় অন্য কোনও সিনেমায় করতে হয়নি।

বহুল প্রতীক্ষিত ‘ব্যাটেল অফ গালওয়ান’ ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি৷ সিনেমার পরিচালক ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া। 

এক সপ্তাহ আগেই সামনে এসেছে সিনেমার পোস্টারের ঝলক৷ সম্প্রতি এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন সালমান৷ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে৷ প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রতিটি দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে৷’

ভাইজানের কথায়, ‘আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয় ৷ আগে আমি সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করতাম৷ কিন্তু এখন এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং এই সবকিছু আরও বেশি সময় দিতে হচ্ছে৷ সিকান্দার সিনেমায় অ্যাকশন ছিল একরকম৷ তার চরিত্র ছিল একরকম৷ কিন্তু এই সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি এটা ফিজিক্যালি আলাদা৷ পাশাপাশি লাদাখে শুটিং, ঠান্ডা আবহাওয়া, জলে শুটিং আলাদা করে আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে৷’

প্রথমে এই ছবি ঘিরে ভীষণ উত্তেজিত ছিলেন সালমান ৷ এই মাসের শুরুতেই সিনেমার ঘোষণা করেছেন৷ ৫৯ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমি যখন এই সিনেমা সাইন করি তখন মনে হয়েছিল, এটা দুর্দান্ত একটা বিষয় হতে চলেছে৷ কিন্তু এখন বুঝতে পারছি এই সিনেমা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট বা কঠিন৷ আমি ২০ দিনে লাদাখে ছিলাম৷ তার মধ্যে সাত থেকে আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি৷ আমরা এই মাসে শুটিং করব আবার৷’

রিপোর্ট অনুসারে, সালমান খানের এই সিনেমা ঈদে মুক্তি পাবে না৷ সাধারণত ভাইজানের সিনেমা ঈদের বক্সঅফিস দখল করে৷ কিন্তু ‘ব্যাটেল অফ গালওয়ান’ সিনেমার ক্ষেত্রে মুক্তি পরিকল্পনা নিয়ে সালমান জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে৷ পাশাপাশি তিনি জানিয়েছেন ২০১৫ সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে৷

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বজরঙ্গি ভাইজান ভালো লেগেছে৷ এক অন্যরকম ইমোশনাল বিষয় আছে ৷ তবে এর সিক্যুয়েল হবে অন্য রকম৷’