মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

প্রতিদিনই রেকর্ড গড়ছে ‘সাইয়ারা’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রতিদিনই রেকর্ড গড়ছে ‘সাইয়ারা’

মুক্তির পর থেকেই বলিউডের নতুন সিনেমা ‘সাইয়ারা’ প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে। ভেঙে দিচ্ছে একের পর এক আয়ের রেকর্ড। গড়ছে নতুন ইতিহাস। যার কারণে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যেও আগ্রহ এখন তুঙ্গে। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা।

ভারতীয় বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে ‘সাইয়ারা’। মঙ্গলবার পর্যন্ত মুভিটি বক্স অফিসে ২৫ কোটি রুপি আয় করে এক দিনের কালেকশনে এ বছরের সব বলিউড সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। এদিনের আয়েই ‘হাউসফুল ৫’, ‘রেইড-২’ ও ‘সিতারা জামিন পার’-এর রেকর্ড ছাড়িয়ে গেছে ‘সাইয়ারা’।

শুধু তাই নয়, মুক্তির পঞ্চম দিনের আয় দিয়ে মুভিটি ইতিহাস গড়েছে। এদিনের ২৫

 

কোটি রুপির কালেকশন ছাড়িয়ে গেছে আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এবং সুপারস্টার যশের ‘কেজিএফ-২’-এর রেকর্ড। সোমবারের আয়ের তুলনায় মঙ্গলবারের আয় বেড়েছে ৪.১৭ শতাংশ, যা সপ্তাহের মাঝের দিনে বিরল ঘটনা বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

দিনভিত্তিক বক্স অফিস কালেকশন: প্রথম দিন (শুক্রবার)—২১.৫ কোটি রুপি, দ্বিতীয় দিন (শনিবার)—২৬ কোটি রুপি, তৃতীয় দিন (রবিবার)—৩৫.৭৫ কোটি রুপি, চতুর্থ দিন (সোমবার)—২৪ কোটি রুপি, পঞ্চম দিন (মঙ্গলবার)—২৫ কোটি রুপি। মোট আয় দাঁড়িয়েছে ১৩২.২৫ কোটি রুপি—যেখানে মুভিটির নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৬০ কোটি রুপি।

যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রাখলেন আরেক তারকা সন্তান—বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। প্রথম সিনেমায় গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় এবং লুক দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে অনিত পাড্ডা—যাকে আগে কাজলের ‘সালাম ভেঙ্কি’তে দেখা গিয়েছিল, এ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন।