মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

আগস্টে ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আগস্টে ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

গেল ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির মাত্র ৭ দিনেই পাইরেসির শিকার হয়েছিল। শাকিব খানের এই সিনেমা এবার আসছে ওটিটিতে। হইচই জানিয়েছে, আগস্টে তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও দেশীয় একটি ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই পর্দায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে।

পরিচালক রায়হান রাফী জানান, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই মুক্তি। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুক, এবার ‘তাণ্ডব’ দেখতে পারবেন অনলাইনে।

সিনেমায় আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক চরকি। নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।