মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

চিরঞ্জীবীর আতিথেয়তায় মুগ্ধ মৌনি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চিরঞ্জীবীর আতিথেয়তায় মুগ্ধ মৌনি

টলিউডে প্রথম পা রেখেই আবেগে ভাসলেন অভিনেত্রী মৌনি রায়। আসন্ন ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ‘বিশ্বম্ভর’-এর শুটিং সেটে কিংবদন্তি মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে কাজ করার দুর্লভ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে এক আবেগঘন বার্তায় কৃতজ্ঞতা জানালেন এই অভিনেত্রী। পাশাপাশি তার ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে চিরঞ্জীবীর অসাধারণ আতিথেয়তা আর বিরিয়ানির স্বাদের মুগ্ধতার গল্প।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন এই ছবির জন্য একটি বিশেষ গানে নাচের পারফর্ম করেছেন মৌনি, যা একদিকে যেমন তার টলিউডে অভিষেক, তেমনি দক্ষিণী সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ারের প্রথম অভিজ্ঞতা।

এ বিষয়ে মৌনি লেখেন, ‘কয়েকদিন ধরে আপনার পাশে নাচতে পারাটা আমার জন্য এক বিরাট সম্মান চিরঞ্জীবী স্যার। আপনি যেমন একজন কিংবদন্তি অভিনেতা, তেমনি একজন অসাধারণ মানুষ। আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করেছি। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এত ভালোবাসা ও সেরা বিরিয়ানির জন্য ধন্যবাদ। আমরা আপনাকে ভালোবাসি।‘

আসন্ন সিনেমার গানটির কোরিওগ্রাফ করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। তাকে উদ্দেশ্য করে মৌনি লেখেন, এই মাসে আপনার সঙ্গে দুটি গানে কাজ করতে পারাটা আমার জন্য কতটা সৌভাগ্যের তা বলে শেষ করা যাবে না। আপনি সবসময়ই সেরা ছিলেন, এখনো আছেন, থাকবেন। রিহার্সালে আপনার সামনে নিজের নাচ দেখাতে সবসময়ই ভয় লাগে।

ইউভি ক্রিয়েশনস সম্প্রতি প্রকাশ করেছে গানটির একটি মজার বিহাইন্ড দ্য সিনস ভিডিও, যেখানে দেখা গেছে চিরঞ্জীবী ও মৌনি একসঙ্গে জোরদার নাচে অংশ নিচ্ছেন। উচ্ছ্বসিত ভক্তরা এরই মধ্যে এই ঝলক দেখে ছবির জন্য আগ্রহে অপেক্ষা করছেন।

মল্লিদি ভাসিস্ট পরিচালিত এই বড় বাজেটের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, কুনাল কাপুর, আশিকা রঙ্গনাথসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাটি।