মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
বিনোদন

শাহরুখের সাফল্যে উচ্ছ্বসিত গৌরী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শাহরুখের সাফল্যে উচ্ছ্বসিত গৌরী

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেন তিনি। দীর্ঘ পরিশ্রম ও সাধনার পর এই সাফল্য আসায় শাহরুখের পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দে ভাসছেন। 

বিশেষ করে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং প্রিয় বন্ধু জুহি চাওলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাহরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে গৌরী খান রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন। 

শুধু স্বামীর সাফল্য নয়, একইসঙ্গে বন্ধু করণ জোহর এবং রানি মুখার্জীর সম্মাননাও তাকে আনন্দিত করেছে। করণ তার ‘রকি আউর রানি কি প্রেম কাহিনি’ ছবির জন্য এবং রানি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।

শাহরুখ, রানি ও করণের সঙ্গে দুটি ছবি পোস্ট করে গৌরী লেখেন, ‘আমার সব থেকে প্রিয় তিনজন আজ জয়ী হয়েছে। তোমরা আমাদের মন জয় করেছো। যখন প্রতিভা ভালো কিছুর সঙ্গে মিলিত হয়, তখনই ম্যাজিক তৈরি হয়। তোমাদের জন্য ভীষণ খুশি এবং গর্বিত।’

বাবার এই বিশেষ দিনে আবেগপ্রবণ হয়ে ওঠেন মেয়ে সুহানা খানও। বাবার সঙ্গে ছোটবেলার একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বেডটাইম স্টোরি থেকে শুরু করে আজ জীবনের গল্প, তোমার মতো গল্প কেউ বলতে পারে না। অনেক অনেক শুভেচ্ছা, তোমাকে ভীষণ ভালোবাসি।’