মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

যদি দেখাতে পারতাম কতটা ভালোবাসা আছে, শুভশ্রীকে পাশে নিয়ে দেব

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
যদি দেখাতে পারতাম কতটা ভালোবাসা আছে, শুভশ্রীকে পাশে নিয়ে দেব

দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে। তার ঝলক দেখা গেল, সোমবার নজরুল মঞ্চে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে। জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিলেন দু’জনে। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রোহন ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে। 

তার আগে ‘ধূমকেতু’ নিয়ে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম।

অভিনেতা যোগ করেন, ‘আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসি।’ কথাগুলো বলেই সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানান এই তারকা। 

মঞ্চে তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ হেসে ওঠেন সকলে। পাল্টা দেব বলেন, ‘কেন?’ এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, ‘এমনি’। এরপরই একে অপরের দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেন দুজনে। 

দর্শকদের উদ্দেশে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন,’সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ধুমকেতুর সেই সময় এসেছে। 

একইসঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনওই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে, তোমাদের ভালোবাসায়, সবরকম অনুভূতিতে।   

ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী। দেব বলে ওঠেন, ‘ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি’, তখনই শুভশ্রী প্রশ্ন করেন, ‘ব্লকটা কে করল?’ 

এরপরই দু’জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করে নেন দু’জন। ভক্তরাও রোমাঞ্চে মেতে ওঠেন আরও একবার।