মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

স্পেনের দ্বীপে নতুন প্রেমিকের সঙ্গে ৫১ বছর বয়সের ‘মেল সি’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
স্পেনের দ্বীপে নতুন প্রেমিকের সঙ্গে ৫১ বছর বয়সের ‘মেল সি’

‘স্পোর্টি স্পাইস’ নামে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী মেলানি চি হোম (মেল সি) সম্প্রতি প্রেমিক ক্রিস ডিংওয়ালের সঙ্গে ছুটি কাটাচ্ছেন স্পেনের জনপ্রিয় দ্বীপ ইবিজায়। 

একটি বিলাসবহুল ইয়ট ভাড়া করে সাগরপথে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। সমুদ্রতীরে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন এই জুটি, যেখানে প্রকাশ্যে পরস্পরকে চুম্বন করতেও দেখা গেছে তাদের।

৫১ বছর বয়সেও মেল সি যেন নতুন উদ্যমে উদ্ভাসিত। কালো বিকিনিতে তার চওড়া কাঁধ, সুগঠিত পেশি ও ফিট শরীর দেখে অনেকেই বিস্মিত। একসময় অলিম্পিক অ্যাথলেটদের মতো গড়ন নিয়ে পরিচিত মেল সি এবারও তার ফিটনেস দিয়ে নজর কাড়লেন। 

ইয়টে কাটানো সময়টুকুতে তাকে দেখা যায় কায়াকিং করতে, কখনো ঝাঁপ দিচ্ছেন গভীর নীল সাগরে, আবার কখনো প্রেমিক ক্রিসের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত উপভোগ করছেন।

ক্রিস ডিংওয়াল একাধারে মডেল, লেখক, অভিনেতা ও নির্মাতা। যদিও কীভাবে তাদের পরিচয় ও সম্পর্কের শুরু, তা এখনও অজানা। তবে গত বছরের গ্লাস্টনবেরি উৎসবে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়।

এর আগে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত সাত বছর ধরে প্রযোজক জো মার্শালের সঙ্গে সম্পর্কে ছিলেন মেল সি। তাদের বিচ্ছেদের পর মেল ডেটিং অ্যাপ ‘হিঞ্জ’-এ অ্যাকাউন্ট খুলে নতুন সম্পর্কে জড়ান।

স্পাইস গার্লসের সময়কার স্মৃতি স্মরণ করে এক সাক্ষাৎকারে মেল সি বলেন, ব্যান্ডের শুরুতে তাকে প্রেম করতে নিষেধ করা হয়েছিল। ‘বাকি মেয়েরা প্রেম করতে পারলেও, আমাকে বলা হতো—তুমি দুর্বল, তুমি প্রেম সামলাতে পারবে না।’ 

মেল সি বলেন, ‘এর ফলে নিজের ভেতরেই একটা প্রশ্ন তৈরি হয়—আমি কি আসলেই এতটা দুর্বল?’

এদিকে, স্পাইস গার্লসের ৩০ বছর পূর্তি উপলক্ষে তাদের পুনর্মিলন ও সফরের পরিকল্পনা নিয়েও চলছে আলোচনা। ম্যানেজার সায়মন ফুলার নতুন করে ‘অবতার’-স্টাইলের ডিজিটাল কনসার্ট আয়োজন করতে চাইছেন, যেখানে ব্যান্ডের সদস্যদের থ্রিডি ভার্সন মঞ্চে পরিবেশনা করবে।

মেল সি, মেল বি ও এমা বানটন এ পরিকল্পনায় আগ্রহ দেখালেও জেরি হলিওয়েল শারীরিকভাবে মঞ্চে আসতে অনিচ্ছুক। তবে অবতার আইডিয়ায় তিনি সম্মত হয়েছেন। 

অন্যদিকে, ভিক্টোরিয়া বেকহ্যাম এই পরিকল্পনায় বাদ পড়েছেন এবং এতে অসন্তোষও প্রকাশ করেছেন বলে জানা যায়।