মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

বিয়ে করলেন আইমা বেগ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বিয়ে করলেন আইমা বেগ

পাকিস্তানের সংগীতাঙ্গনের ঝলমলে নাম আইমা বেগ অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। ‘কোক স্টুডিও’ খ্যাত এই গায়িকা ঘরোয়া পরিবেশে কানাডায় নিকাহ সম্পন্ন করেছেন ‘রাস্তাহ’ ব্র্যান্ডের সিইও জাইন আহমেদের সঙ্গে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই খবর জানান দেন গায়িকা নিজেই। সূত্র : সিয়াসাত ডট কম

‘কাহানি শুনো’র নারী সংস্করণ গেয়ে নতুন করে আলোচনায় আসা আইমা এবার নিজের জীবনেই রচনা করলেন নতুন গল্প। দীর্ঘদিন ধরেই আইমা ও জাইনের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিল। ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট, ছুটি কাটানোর মুহূর্ত কিংবা একসঙ্গে ডিনারে দেখা—সবই ইঙ্গিত দিচ্ছিল, কিছু একটা ‘বিশেষ’ চলছে। এবার আর গুঞ্জনে থেমে থাকেননি তারা, পাকাপাকিভাবে বাঁধা পড়লেন বৈবাহিক বন্ধনে।

নিকাহ অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত। তবে সেই ঘরোয়া আয়োজনের একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ইতোমধ্যেই। ছবিতে হাস্যোজ্জ্বল নবদম্পতিকে দেখা গেছে, আর ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন দুজনই।

আইমা বেগ এর আগেও ছিলেন আলোচনায়। ২০২১ সালে অভিনেতা শাহবাজ শিগরির সঙ্গে তার বাগদানের খবর সবার মুখে মুখে ছিল। কিন্তু ২০২২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

সংগীত ক্যারিয়ারে আইমা বেগ একের পর এক হিট উপহার দিয়েছেন। ‘মজাক রাত’ টিভি শো দিয়ে পরিচিতি পেলেও, মূলত সিনেমার গান দিয়েই তিনি জায়গা করে নেন কোটি শ্রোতার হৃদয়ে। ‘তিফা ইন ট্রাবল’, ‘চুপান চুপাই’, ‘লাহোর সে আগে’—সবই তার ক্যারিয়ারের মাইলফলক।

এদিকে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী মঞ্চে তার কণ্ঠের গর্জন যেন আজও কানে বাজে ভক্তদের। এরই মাঝে নিজের ঝুলিতে পুরেছেন ৩টি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও তামঘা-এ-ফাখরে-ইমতিয়াজ এর মতো দামি সব অ্যাওয়ার্ড ।