মূল লেখায় যান
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দিল্লিতে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে দীপকে ও ধ্রুব রাঠি এইমাত্রঅন্যান্য দিল্লিতে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে দীপকে ও ধ্রুব রাঠি শরীয়তপুরে পল্লী চিকিৎসকের ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে পল্লী চিকিৎসকের ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু মানুষ এইমাত্রঅন্যান্য রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু মানুষ সৌরবিদ‌্যুৎ উৎপাদন খাতে ওয়ালটনের নতুন মাইলফলক ও দৃষ্টান্ত স্থাপন এইমাত্রঅন্যান্য সৌরবিদ‌্যুৎ উৎপাদন খাতে ওয়ালটনের নতুন মাইলফলক ও দৃষ্টান্ত স্থাপন ফেসবুকে পরিচয়, রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল তাজমিন এইমাত্রঅন্যান্য ফেসবুকে পরিচয়, রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল তাজমিন ভারতে আন্দোলনরত তরুণদের পাশে নাহিদ ইসলাম, ‘ঢাকা থেকে সংহতি’ এইমাত্রঅন্যান্য ভারতে আন্দোলনরত তরুণদের পাশে নাহিদ ইসলাম, ‘ঢাকা থেকে সংহতি’ রাজবাড়ীতে নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতায় সংঘর্ষ, আহত ২০ এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতায় সংঘর্ষ, আহত ২০ সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর এইমাত্রঅন্যান্য সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর
বিনোদন

হিরো আলম প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, ডিভোর্স দেব : রিয়া মনি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
হিরো আলম প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, ডিভোর্স দেব : রিয়া মনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায়। গত মাসে আত্মহত্যার চেষ্টা ও স্ত্রীর নামে মামলা করার পর এবার নতুন করে স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিতর্কে জড়ালেন তিনি। এবার সামনে এসেছে তাদের বিচ্ছেদের ঘটনা।

হিরো আলম নতুন করে অভিযোগ এনেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। পোস্টে রিয়া মনি ও অভির দুটি ছবি এবং একটি হোটেল রুমের ভিডিওও শেয়ার করেন তিনি। সেই ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়া মনি গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা কক্সবাজারে। আমি ও ম্যাক্স অভি একটা কাজে কক্সবাজারে এসেছি। তবে ঢাকায় গিয়ে আমি হিরো আলমকে ডিভোর্স দিব। হিরো আলম আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তার কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে।’

রিয়া মনি বলেন, কয়েকদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে (হিরো আলম) ইতির কাছে গেছে। আমার কাছে ভিডিও আছে, চাইলে আমি ভিডিও দিতে পারবো। একবার মিথিলার কাছে যায় একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দিব। কারণ সে আমাকে দেওয়া কথা ভঙ্গ করেছে।

মডেল ম্যাক্স অভিকেই বিয়ে করবেন জানিয়ে আলোচিত এই মডেল বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব। এরপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিনমাসে অভিকে আমি দেখব। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায় তাহলে আমি অভিকে বিয়ে করব।

এদিকে হিরো আলম সংবাদ সম্মেলনে বলেন, অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করে বলেছিল ম্যাক্স অভির সঙ্গে আর কোনোদিন কথা বলবে না। সে কথা রাখেনি। তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গেছি। সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গেছে। আমার ফোন ধরে না। আমাকে ব্লক লিস্টে রেখেছে। অন্য ফোন দিয়ে ভিডিও কল দিলে ধরে না।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।