মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

সালমানের পর বিষ্ণোইয়ের নিশানায় কপিল শর্মা, চলল ২৫ রাউন্ড গুলি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সালমানের পর বিষ্ণোইয়ের নিশানায় কপিল শর্মা, চলল ২৫ রাউন্ড গুলি

গতবছর থেকে সালমান খানকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। কিন্তু শুধু ভাইজানই নয়, তাদের টার্গেট এখন বলিউডের কপিল শর্মাও। 

গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হলো কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁতে। সেদিন অন্তত ২৫ রাউন্ড গুলি চলে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। তবে নেই হতাহতের কোনো খবর।

বলা বাহুল্য, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আরও জোরদার হামলা চালানো হয়েছে এইবার কপিলের ক্যাফেতে। আর এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু লরেন্স বিষ্ণোই নয়, দ্বিতীয়বারের এ ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে গোল্ডি ঢিঁলোর গ্যাং ও। তবে এখানেই যে ব্যাপারটা থেমে যাবে না- তা জানিয়ে দিয়েছেন আন্ডারওয়ার্ল্ডের প্রধানরা। ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য জায়গায় ভাইরাল হওয়া ভিডিও বলতে শোনা যায়, ‘খুব শীঘ্রই আবার হামলা চালানো হবে। তবে এবার আর কানাডা নয়, হামলা চালানো হবে মুম্বাইয়ে।’

প্রসঙ্গত, কানাডায় ব্যবসা করার উদ্দেশ্যে একটি ক্যাফে খুলেছিলেন কপিল। কিন্তু রেস্তোরাঁ খোলার একসপ্তাহের মধ্যেই আসতে থাকে হুমকি। গত ৯ জুলাই রাত ১টায় ক্যাফেতে গুলিবর্ষণ করা হয়। এক মাস কাটতে না কাটতেই ফের হামলা চলল ক্যাফেতে।