মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ এইমাত্রঅন্যান্য বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন এইমাত্রঅন্যান্য সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি
বিনোদন

শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল ইধিকার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল ইধিকার

ঢাকাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। ২০২৩ এ মুক্তি পাওয়া ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ ভেবেছিলেন। 

ইধিকা বলেন, ‘তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব। যে সুযোগটাই আমার কাছে ছিলো সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’

প্রিয়তমা’র পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।’

গসিপ ও ট্রোল নিয়ে ইধিকার প্রতিক্রিয়া, ‘সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নেই। এসব আমার ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ভালো বা খারাপ, কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ।’

নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বললেন ইধিকা। জানালেন, ইধিকা একদমই সিঙ্গেল!