মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ এইমাত্রঅন্যান্য বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন এইমাত্রঅন্যান্য সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি
বিনোদন

যে কারণে শাকিব-ববি একসঙ্গে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
যে কারণে শাকিব-ববি একসঙ্গে

একসঙ্গে ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ববি। বুধবার (১৫ অক্টোবর) ববি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে তোলা ৪টি ছবি পোস্ট করেন। ছবিতে জলপাই রংয়ের শার্ট পরেছিলেন শাকিব। আর কালো টিশার্ট পরেছিলেন ববি।

তাদের হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশনে কিছু না লিখলেও সাদা কালো রংয়ের দুটি ভালোবাসার ইমোজির সঙ্গে প্রজাপ্রতি জুড়ে দেন নায়িকা। এরপরই প্রশ্ন উঠল তবে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ববি?

ভক্তরা তার কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লেখেন, ‘খুব ভালো লাগছে। দুইজনকে মুভি করলে ভালো লাগবে।

নতুন মুভি দেখতে চাই।’ আরেকজন লেখেন, ‘চরম অপূর্ব জুটি। রাজত্ব ছবিটা মনে পড়ে গেল।’

জানা যায়, এফডিসিতে শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং করছেন।

আর ববি করছেন ‘তছনছ’ সিনেমার শুটিং। একই সময় শুটিং চলায় দেখা হয় তাদের। এরপর শুটিংয়ের ফাঁকে এ দুই সেলিব্রেটি আড্ডায় মেতে ওঠেন।

আড্ডার পাশাপাশি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও সামনের কাজ নিয়ে শাকিব-ববির কথা হয়। তবে ফের একসঙ্গে তাদের বড়পর্দায় ফেরার কোনো সম্ভাবনা আছে কি না- তা এখনো জানা যায়নি।