মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা এইমাত্রঅন্যান্য ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এইমাত্রঅন্যান্য আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এইমাত্রঅন্যান্য লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
বিনোদন

খোঁজ চালিয়ে যাও, মালাইকার জন্মদিনে অর্জুন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
খোঁজ চালিয়ে যাও, মালাইকার জন্মদিনে অর্জুন

একসময় অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেম রসায়ন ছিল বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রেম, পার্টি, একসঙ্গে ফ্ল্যাট কেনা সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল এক নতুন শুরুর। কিন্তু হঠাৎ করেই সবকিছু ভেস্তে যায়। সম্পর্ক ভাঙার পরেও অর্জুনের আচরণে যেন লুকিয়ে আছে এক অজানা আবেগ। বিশেষ করে মালাইকার জন্মদিনে তার সাম্প্রতিক পোস্ট দেখে জোর গুঞ্জন, তবে কি অর্জুন এখনো ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিকাকে?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫২-তে পা দিলেন মালাইকা অরোরা। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই। এখনো তিনি বলিউডের সেই হট আইটেম গার্ল, যে কিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে যে কাউকে। সেই সুন্দরী প্রাক্তণকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অর্জুন কাপুর।

সেখানে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। সব সময় এমনই থেকো। তোমার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বে থাকুক। এরকমই হাসতে থেকো। আর হ্যাঁ, খোঁজ চালিয়ে যাও।

তার এমন মন্তব্যে নেটিজেনরা ইঙ্গিত পাচ্ছেন তিনি হয়তো ভালোবাসার মানুষের খোঁজের কথাই বলছেন। তবে এ নিয়ে মালাইকা কিন্তু কোনও মন্তব্য করেননি। বরং এড়িয়েই গিয়েছেন।

উল্লেখ্য, এর আগে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে বহুদিন প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন মালাইকা। তবে গত বছর দুজনেই প্রকাশ্যে জানিয়ে দেন, তারা সিঙ্গল। তারপর থেকেই গুঞ্জনে আসে মালাইকা নাকি নতুন সম্পর্কে রয়েছেন। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি মালাইকা।