মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
বিনোদন

ষোলো দিন পর আন্দোলন নিয়ে বললেন শাকিব খান

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:
ষোলো দিন পর আন্দোলন নিয়ে বললেন শাকিব খান

এক দফা দাবি উত্থাপন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর আধঘণ্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড তারকা শাকিব খান। ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে। ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা। এই পোস্টের মাধ্যমে প্রায় ষোলো দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থান করা এই তারকা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনা নিয়ে ৪৩ শব্দে একটি পোস্ট দিয়েছিলেন শাকিব খান। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’ এরপর থেকে তিনি ছিলেন নিশ্চুপ। ঢালিউডের অনেক তারকা পথে নেমে ও ফেসবুকে প্রতিবাদ জানালেও তিনি যেন অপেক্ষা করছিলেন ‘যৌক্তিক সমাধানের’।

শাকিব পোস্ট করার পর ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন। মুহূর্তে শত শত শেয়ার, প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরে যায় পোস্টটি। ভক্তদের মধ্যে অনেকে মন্তব্য করে জানতে চান, ‘ভাই, আপনি কই?’ কেউ কেউ লিখেছেন, ‘অবশেষে আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়ে ভালো লাগলো।’ একটি আইডি লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘অবশেষে খান সাহেব এসেছে।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকার ফার্মগেটে অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। অন্যদিকে ‘তুফান’ মুক্তির কিছুদিন পরই দুবাই চলে যান শাকিব খান। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। বিপুল জনপ্রিয়তা ছবিটি।

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।