মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ এইমাত্রঅন্যান্য ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত
বিনোদন

ষাটে পা রেখেই ধামাকা, কিং এর টিজারে দুর্দান্ত শাহরুখ!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ষাটে পা রেখেই ধামাকা, কিং এর টিজারে দুর্দান্ত শাহরুখ!

নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের চমকে দিলেন বলিউড কিং শাহরুখ খান। আর দিনটি ঘিরে ভক্তদের উপহার দিলেন এক বড় ধামাকা! সদ্যই প্রকাশ হলো তার নতুন ছবি ‘কিং’-এর টিজার। যা প্রকাশের সঙ্গেই শাহরুখের দুর্দান্ত এক লুক নিয়ে তৈরি হয়েছে ঝড়! 

‘কিং’-এর প্রথম ঝলকে একেবারে নতুন অবতারে দেখা মিলেছে শাহরুখের। ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপালি ছোঁয়া, চোখে রোদচশমা- সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে হাজির নায়ক। সঙ্গে অ্যাকশনধর্মী সংলাপ-  ‘কত খুন করেছি মনে নেই… শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।’

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক-নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে; বিশেষ করে শাহরুখের দুর্দান্ত লুক ও অ্যাকশন দেখে। কেউ লিখেছেন, ‘এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,’ আবার কেউ বলছেন, ‘২০২৬ হবে কিং-এর বছর।’ বাংলাদেশ থেকেও শাহরুখভক্তদের নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে। 

ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বিশেষ উপস্থিতিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জি।

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো জনপ্রিয় অ্যাকশন ফিল্মের নির্মাতা তিনি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার গল্পে থাকছে এক মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে বাঁচার লড়াই ঠেলে দেয় তাদের চরম সীমায়। যেখানে শাহরুখের ঘোষণা স্পষ্ট, ‘কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে।’