মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা এইমাত্রঅন্যান্য ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এইমাত্রঅন্যান্য আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এইমাত্রঅন্যান্য লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
অন্যান্য

নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ উদ্বোধন

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নের জন্য কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ আয়োজনে উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া ব্লকে কৃষকের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ডিজিটাল উদ্যোগের ফলে কৃষি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকেরা তাদের প্রাপ্য সুবিধা সহজে লাভ করবেন। এই কৃষক কার্ডটি কেবল একটি পরিচয়পত্র নয়, বরং এটি কৃষকদের জন্য একটি আধুনিক সেবার প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার রাশেদুজ্জামান ইমরান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহবুবুল হক অপুসহ বিভিন্ন উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।

উল্লেখ্য, কৃষক কার্ডধারী কৃষকেরা ন্যায্যমূল্যে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন। সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি আর্থিক অনুদান ও ভর্তুকি পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা এর মাধ্যমে বিশেষ অগ্রাধিকার পাবেন। যা গ্রামীণ অথতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।