মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ এইমাত্রঅন্যান্য দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল এইমাত্রঅন্যান্য বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ এইমাত্রঅন্যান্য বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন এইমাত্রঅন্যান্য বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির এইমাত্রঅন্যান্য গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান এইমাত্রঅন্যান্য বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
অন্যান্য

মানুষের কল্যাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

প্রতিবেদক:
মানুষের কল্যাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, মানুষের কল্যাণ করাই সরকারের মূল লক্ষ্য। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের জন্য বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্লাবের সভাপতি রেজাউল বিল্লা শিমুল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও অ্যালামনাই অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সাইবার বুলিং, নারী নির্যাতন ও মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড দীর্ঘ পাঁচ বছর ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, দুর্যোগে ত্রাণ সহায়তা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এ ধরনের সংগঠন একটি সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

ফারজানা শারমীন আশা প্রকাশ করেন, ক্লাবটি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং সৃজনশীল সমাজ বিনির্মাণে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে অতিথি ও উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।