মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল এইমাত্রঅন্যান্য বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ এইমাত্রঅন্যান্য বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন এইমাত্রঅন্যান্য বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির এইমাত্রঅন্যান্য গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান এইমাত্রঅন্যান্য বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা এইমাত্রঅন্যান্য খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
অন্যান্য

পলাশে বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি

প্রতিবেদক:
পলাশে বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি

নরসিংদী-২ আসনকে ঘিরে সাম্প্রতিককালে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ থানা বিএনপি। শনিবার সকালে পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা বলেন, ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের আনা শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ সময় তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগের চক্রান্তে একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আলম মোল্লা বলেন, যুবদলের সাবেক নেতা শেখ সাইদুর রহমান হুমায়ুন ব্যক্তিগত স্বার্থে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন। তিনি বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাথে মিলে গোপনে তার ব্যবসা পরিচালনা করেছেন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সাম্প্রতিককালে যুবদলের কোনো পদ না পেয়ে তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে চাঁদাবাজির অভিযোগ এনেছেন। পলাশ ফার্টিলাইজার পিএলসিকে ঘিরে তার আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করে পলাশ থানা বিএনপি। সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্মসাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।