মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল এইমাত্রঅন্যান্য বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ এইমাত্রঅন্যান্য বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন এইমাত্রঅন্যান্য বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির এইমাত্রঅন্যান্য গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান এইমাত্রঅন্যান্য বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা এইমাত্রঅন্যান্য খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
অন্যান্য

নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী

প্রতিবেদক:
নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী

সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় এক নারীকে আটক করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। এছাড়া গাড়ির ডিকি থেকে একটি তৃতীয় গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী ক্যাটলিন ম্যাক্সওয়েল তার ২০১৭ সালের ডজ চ্যালেঞ্জার গাড়ি চালাচ্ছিলেন। অস্বাভাবিকভাবে গাড়ি চালাতে দেখে পুলিশ তাকে থামায়। তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে গাঁজা, পরিবর্তিত আগ্নেয়াস্ত্র এবং অস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার উপযোগী করতে ব্যবহৃত সন্দেহভাজন রূপান্তর যন্ত্র উদ্ধার করে। 

পুলিশের দাবি, ম্যাক্সওয়েলের পায়ের কাছে একটি গ্লক পিস্তল এবং যাত্রীর আসন ও সেন্টার কনসোলের মাঝখানে আরেকটি গ্লক পিস্তল পাওয়া যায়। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা। 

এছাড়া গাড়ির ডিকি থেকে একটি তৃতীয় গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি রাইফেলে এমন একটি ‘সুইচ’ লাগানো ছিল বলে সন্দেহ করা হচ্ছে, যা অস্ত্রটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা দিতে পারে। 

ঘটনার পর ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পরীক্ষায় অস্বীকৃতি (ডিইউআই রিফিউজাল), আগ্নেয়াস্ত্র বহন অবস্থায় মোটরযানে গাঁজা রাখার অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানো এবং সিটবেল্ট না পরার অভিযোগ আনা হয়।

পরে তার বিরুদ্ধে পরিবর্তিত (মডিফাইড) আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যোগ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ম্যাক্সওয়েল জানান, তার ২৪ বছর বয়সী প্রেমিক শন কুলি একটি ৩ডি প্রিন্টার ব্যবহার করে অস্ত্রে লাগানোর সুইচ, যা ফোর্সড রিসেট ট্রিগার নামেও পরিচিত, তৈরি করতেন বলে তিনি জানিয়েছেন।