মূল লেখায় যান
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

শহীদ সাগরের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতা সজীব রাজা

প্রতিবেদক:
শহীদ সাগরের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতা সজীব রাজা

২০২৪ এর রক্তক্ষয়ী জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হোন সাগর শেখ। মঙ্গলবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে শহীদ সাগরের বাড়িতে যান নেতাকর্মীদের নিয়ে যান।

সেখানে শহীদ সাগরের পিতা মাতার সাথে কুশল বিনিময় শেষে শহীদ সাগরের গর্বিত পিতা ও ছাত্রদল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে শহীদ সাগরের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ সজীব রাজা।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রাজধানীর মিরপুর গোলচত্বরে গুলিতে শহীদ হন সাগর। তিনি সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।