মূল লেখায় যান
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী এইমাত্রঅন্যান্য ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ১ এইমাত্রঅন্যান্য নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ১ আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী এইমাত্রঅন্যান্য ১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী চাঁই ব্যবহার করে পাঙাশের পোনা নিধন, ভবিষ্যতে মাছশূন্যতার আশঙ্কা এইমাত্রঅন্যান্য চাঁই ব্যবহার করে পাঙাশের পোনা নিধন, ভবিষ্যতে মাছশূন্যতার আশঙ্কা সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন‍্য পাথর আমদানি বন্ধ  এইমাত্রঅন্যান্য সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন‍্য পাথর আমদানি বন্ধ  জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য এইমাত্রঅন্যান্য জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন এইমাত্রঅন্যান্য বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন
অন্যান্য

আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

প্রতিবেদক:
আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সহযোগিতায় ‘অবৈধভাবে ছাঁটাইকৃত শ্রমিক ও কর্মচারী’ ব্যানারে ন্যাচারাল ডেনিম লিমিটেড ও ন্যাচারাল ওয়াশিং প্লান্ট লিমিটেড কারখানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানার বিভিন্ন সেকশনের শ্রমিক ও কর্মচারীদের শ্রম আইন উপেক্ষা করে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। এছাড়া ছাঁটাইয়ের পরও তাদের বেতন-ভাতা, সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি।

বক্তারা আরও জানান, বিষয়টি সমাধানের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে দুই দফা বৈঠকের আবেদন করা হলেও কারখানা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হয়নি। এতে বাধ্য হয়ে ভুক্তভোগী শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

এসময় শ্রমিক নেতারা অবিলম্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ এবং সমস্যার সমাধানের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের নেতা ইয়াসিন আহম্মেদ এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন।

এসময় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভুক্তভোগী শ্রমিকরা উপস্থিত ছিলেন।