মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

২৬ দিনের অনশন ভাঙার কারণ জানালেন সোনম ওয়াংচুক

প্রতিবেদক:
২৬ দিনের অনশন ভাঙার কারণ জানালেন সোনম ওয়াংচুক

নিট (এনইইটি) প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ২৬ দিনের অনশন ভাঙার কারণ ব্যাখ্যা করেছেন ভারতের পরিবেশ আন্দোলনকর্মী ও বিজ্ঞানী সোনম ওয়াংচুক। তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গুরুত্বপূর্ণ দাবি হলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা নেওয়া না হয়, সেটিই ছিল তার প্রধান অগ্রাধিকার।

শুক্রবার (২৪ জুলাই) রাতে ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের অনশনে ছিলেন ৫৯ বছর বয়সী ওয়াংচুক। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছিল।

বৃহস্পতিবার মধ্যরাতের পর অনশন ভাঙেন তিনি। এর আগে কেন্দ্রীয় সরকার লিখিতভাবে আশ্বাস দেয়—আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না, সংসদে পরীক্ষা সংস্কার ও প্রশ্নফাঁস নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং নিট প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াই অনশন ভাঙায় সমালোচনার মুখে পড়েন ওয়াংচুক। এর জবাবে তিনি বলেন, ‘মন্ত্রীকে পদত্যাগ করানো আমার ব্যক্তিগত দায়িত্ব নয়। আমার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীরা যেন ভোগান্তির শিকার না হয় এবং তাদের বিরুদ্ধে কোনো এফআইআর বা আইনি ব্যবস্থা নেওয়া না হয়।’

তিনি জানান, আলোচনার সময় কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টিও তিনি তুলেছিলেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার আরও সময় চেয়েছে।

ওয়াংচুক বলেন, ‘আমি বিশ্বাস করতাম, সরকার এভাবে বেশিদিন টিকে থাকতে পারবে না। শেষ পর্যন্ত তাদের পদত্যাগের বিষয়টি মেনে নিতেই হবে। তাই এ দাবিতে অতিরিক্ত চাপ দিইনি।’

তিনি আরও জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চলমান আন্দোলনের মাধ্যমেই অব্যাহত থাকবে।

‘সমঝোতা’র অভিযোগ নাকচ

কেন্দ্রীয় সরকারের সঙ্গে গোপন সমঝোতা করেছেন—এমন অভিযোগও প্রত্যাখ্যান করেছেন সোনম ওয়াংচুক।

তিনি বলেন, ‘যদি সমঝোতাই করতে হতো, তাহলে কি আমি ২৬ দিন অনশন করতাম? দিল্লির প্রচণ্ড গরমে না খেয়ে থাকার বদলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেই তো সমঝোতা করা যেত।’

ওয়াংচুক জানান, বৃহস্পতিবার রাতে মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং তার সঙ্গে দেখা করেন। সেখানে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণ এবং সংসদে পরীক্ষা ব্যবস্থার জবাবদিহি নিয়ে আলোচনার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়।

তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না—এ বিষয়ে লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙতে রাজি হননি। ওয়াংচুক জানান, প্রথমে সরকার শুধু মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল। কিন্তু তিনি লিখিত প্রতিশ্রুতির দাবিতে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত সরকার তা দিতে সম্মত হয়।

তিনি আরও জানান, অনশন ভাঙার সময় তার পাশে সংসদ সদস্য, সিজেপির নেতাকর্মী ও লাদাখের প্রতিনিধিদের থাকার আশা করেছিলেন। তবে তাদের অনেককেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

ওয়াংচুক বলেন, ‘আমার সবচেয়ে বড় কষ্ট হলো, যেসব সহযোদ্ধা, শিক্ষার্থী ও সংসদ সদস্য আমাকে সমর্থন জানাতে এসেছিলেন, তারা আমার অনশন ভাঙার সময় উপস্থিত থাকতে পারেননি।’

সূত্র: এনডিটিভি