মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  এইমাত্রঅন্যান্য ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই এইমাত্রঅন্যান্য মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের এইমাত্রঅন্যান্য যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত এইমাত্রঅন্যান্য বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? এইমাত্রঅন্যান্য বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু এইমাত্রঅন্যান্য ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল! এইমাত্রঅন্যান্য রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল!
অন্যান্য

ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

প্রতিবেদক:
ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত গোপনে ইরানের ভেতরে সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ)।

প্রতিবেদনে সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, চলতি মাসের শুরুতে পরিচালিত ওই হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটিই ছিল প্রথম প্রত্যক্ষ সামরিক প্রতিশোধমূলক অভিযান।

সূত্রগুলোর দাবি, এই অভিযানে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লক্ষ্যবস্তু নির্ধারণে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি হামলার সময় আকাশ প্রতিরক্ষার সহায়তাও দেয় দেশটি। যুদ্ধ শুরুর পর থেকে ইউএই একাধিকবার ইরানে হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, দীর্ঘায়িত এই যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে ক্রমেই কঠিন নিরাপত্তা পরিস্থিতির মুখে ফেলছে। ফলে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কয়েকটি আরব দেশ নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে।

তবে বাহরাইন, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে ইরানও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।