মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

ঢাকা-আরিচা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ২ শিক্ষার্থীর

প্রতিবেদক:
ঢাকা-আরিচা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত সুজয় সাহা, মানিকগঞ্জের শিবালয় থানার আশুতোষ সাহার ছেলে। তিনি চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। নিহত দুইজন সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ জানায়, শনিবার সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে পড়ে। এ সময় পিছন থেকে আসা একটি প্রাইভেটকার, একটি কভারভ্যান ও একটি মোটরসাইকেল ব্রেক করে থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস মোটরসাইকেল, কভারভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।