মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

চট্টগ্রামের নেশার টাকার জন্য ছেলের হাতে মা-বাবা খুন

প্রতিবেদক:
চট্টগ্রামের নেশার টাকার জন্য ছেলের হাতে মা-বাবা খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলে হাতে খুন হয়েছেন মা-বাবা। ঘরে ছেলে রিমন দাশ গুপ্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলে মায়ের ও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বাবার মৃত্যু হয়।

শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ছেলে রিমনকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত এবং তার স্ত্রী কল্পনা দাশ।

স্থাণীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন ছেলে রিমন। বেশ কয়েকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছে। সর্বশেষ চারদিন আগে পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে ফিরেই আবারো নেশার টাকা খোঁজাকে কেন্দ্র করে ঝামেলা হয় মা-বাবার সাথে। সেই ঝামেলাতেই ঘরে ছুরিকাঘাতে হত্যা করা হয় মা বাবাকে।

একাধিক সূত্রে জানা গেছে, ছেলে প্রথমে মায়ের ওপর হামলা শুরু করে ৷ এসময় স্ত্রীকে বাঁচাতে স্বামী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ছেলে। এক পর্যায়ে মা-বাবার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় ছেলের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়৷ গুরুতর আহত বাবাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থাণীয়রা ঘাতক রিমনকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।