মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  এইমাত্রঅন্যান্য ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই এইমাত্রঅন্যান্য মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের এইমাত্রঅন্যান্য যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত এইমাত্রঅন্যান্য বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? এইমাত্রঅন্যান্য বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু এইমাত্রঅন্যান্য ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল! এইমাত্রঅন্যান্য রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল!
অন্যান্য

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

প্রতিবেদক:
যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা শহরের হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের বড় বাজারের জয় মা ভাণ্ডারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান (২২) এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি (৩৫)।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমানের নেতৃত্বে পুলিশ ফাঁড়ির এটিএসআই আতিউর রহমানের সমন্বয়ে একটি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারি সাইকেল আরোহী দুজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ৮৫টি এবং মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আমানুল্লাহ আরও জানান, উদ্ধারকৃত মাদক জব্দ এবং আসামিদের আদালতে সোপর্দের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।