মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য এইমাত্রঅন্যান্য সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর্জেন্টিনাসহ ৩ দেশকে ২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনাসহ ৩ দেশকে ২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন বিএনপির সদস্য তারেক খাঁন এইমাত্রঅন্যান্য নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন বিএনপির সদস্য তারেক খাঁন শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন এইমাত্রঅন্যান্য শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সদস্যরা হাওরের জলরাশিতে ঘোরাঘুরি এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সদস্যরা হাওরের জলরাশিতে ঘোরাঘুরি বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম এইমাত্রঅন্যান্য বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযানে পাঁচজনকে জরিমানা এইমাত্রঅন্যান্য কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযানে পাঁচজনকে জরিমানা
অন্যান্য

নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন বিএনপির সদস্য তারেক খাঁন

প্রতিবেদক:
নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন বিএনপির সদস্য তারেক খাঁন

টানা বৃষ্টিতে কাদা ও ভাঙনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।

সংস্কারকৃত রাস্তার মধ্যে রয়েছে খরুরিরা শান্তির মোড় থেকে মসজিদ পর্যন্ত সড়ক এবং উত্তর পাথালিয়া পাকা সড়ক থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সংযোগ সড়ক। দীর্ঘদিন ধরে একাধিক স্থানে কাদা ও ভাঙনের সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের অনুরোধে উপজেলা বিএনপির সদস্য এবং নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম তারেক খাঁন নিজ উদ্যোগে বালু ও মাটি ফেলে রাস্তা দুটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেন।

রবিবার পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুরপান আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারেক খাঁনের এ মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রাস্তা দুটি স্থায়ীভাবে পাকাকরণের জন্য টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।