মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য এইমাত্রঅন্যান্য সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর্জেন্টিনাসহ ৩ দেশকে ২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনাসহ ৩ দেশকে ২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন বিএনপির সদস্য তারেক খাঁন এইমাত্রঅন্যান্য নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন বিএনপির সদস্য তারেক খাঁন শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন এইমাত্রঅন্যান্য শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সদস্যরা হাওরের জলরাশিতে ঘোরাঘুরি এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সদস্যরা হাওরের জলরাশিতে ঘোরাঘুরি বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম এইমাত্রঅন্যান্য বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযানে পাঁচজনকে জরিমানা এইমাত্রঅন্যান্য কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযানে পাঁচজনকে জরিমানা
অন্যান্য

বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম

প্রতিবেদক:
বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তারের পর জেলহাজত থেকে জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুলাই) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে।

আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় গুরুত্বর আহতরা হলেন বৃদ্ধ মোক্তার শিকদার, তার ছেলে মুজাহিদুল হক মুরাদ শিকদার ও মুরাদের ছেলে মাহমুদুল হাসান।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন মোক্তার শিকদার বলেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের তিন জনকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজনে। এমনকি নদীতে ফেলে চুবিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে হামলাকারী সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় একই এলাকার হোসনেয়ারা, তানিয়া, সালমা, ইমরান, এনামুল, আজিজার, মাইনুলসহ তাদের আরও ৫/৬ জন সহযোগিরা।

হামলায় আহত চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার বাদী মুরাদ শিকদার বলেন, শনিবার সকালে লোকজনসহ আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তবে হামলায় আহত হয়ে আমি ও আমার ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

আমার বাবার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে আমি বাদী হয়ে এর আগে বানারীপাড়া থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টরি মামলা দায়ের করেছিলাম (মামলা নং জিআর ৬৮/২৬)। ওই মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষের লোকজনে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলার ব্যাপারে জানতে ইমরান ও এনামুল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা সত্বেও তারা ফোন রিসিফ না করায় কোন বক্তব্য নেওয়া যায়নি।

তবে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেছেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।