মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু এইমাত্রঅন্যান্য জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন এইমাত্রঅন্যান্য নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত এইমাত্রঅন্যান্য ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ এইমাত্রঅন্যান্য মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে এইমাত্রঅন্যান্য মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে এইমাত্রঅন্যান্য চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার
অন্যান্য

জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক:
জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে আগামী ১৬ আগস্ট সফরে যাবেন। এ উপলক্ষে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রতিবছর দেশের সেরা মৎস্য উদ্যোক্তা ও খামারিদের স্বর্ণপদক দেওয়া হয়। এতদিন ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হলেও এবার প্রধানমন্ত্রী এমন একটি এলাকায় অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন, যেখানে মৎস্য উৎপাদন ও মৎস্য উদ্যোক্তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে।’

দেশের বিভিন্ন জেলা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে কিশোরগঞ্জের কটিয়াদীকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। একই সঙ্গে ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের মতো এমন জাতীয় আয়োজনও বিরল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়। তাই জাতীয় পর্যায়ে নির্বাচিত মৎস্য উদ্যোক্তা ও খামারিদের এ অঞ্চলের সম্ভাবনা ও সফলতা তুলে ধরতেই কিশোরগঞ্জকে এ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এটি শুধু একটি অনুষ্ঠান নয়, কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ আয়োজন। জাতীয় পর্যায়ের এ কর্মসূচি কিশোরগঞ্জে অনুষ্ঠিত হওয়ায় জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’

জাতীয় মৎস্য পক্ষের মূল লক্ষ্য মৎস্য শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করা উল্লেখ করে তিনি বলেন, ‘এ আয়োজন সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি কিশোরগঞ্জ সদরেও পৃথক কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।