মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু এইমাত্রঅন্যান্য জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন এইমাত্রঅন্যান্য নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত এইমাত্রঅন্যান্য ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ এইমাত্রঅন্যান্য মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে এইমাত্রঅন্যান্য মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে এইমাত্রঅন্যান্য চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার
অন্যান্য

মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ

প্রতিবেদক:
মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক মাধ্যমে ‘আপত্তিকর’ পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে নোটিস পাঠিয়ে বিতর্কিত ভিডিও, পোস্ট ও মন্তব্য দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ নিয়মিত সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ করছে এবং নতুন করে এমন কোনো কনটেন্ট শনাক্ত হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা অপসারণের জন্য নোটিস পাঠানো হচ্ছে।

এদিকে, আন্দোলন শেষ হওয়ার পর সামাজিকমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে পুলিশের এই অভিযানে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপ্রত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘ আন্দোলন শেষ হওয়ার এক দিন পর থেকে এ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর শনিবার ৩৭ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সিজেপির দাবি, সরকার নিট পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে নতুন মামলা না করার বিষয়ে সম্মতি দিয়েছে।

তবে সরকার সব ধরনের মামলা প্রত্যাহার করবে, নাকি শুধু শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাই প্রত্যাহার করা হবে—এ প্রশ্নে সিজেপি নেতারা বলেন, সহিংস অপরাধী ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মধ্যে পার্থক্য করা হবে এবং সমঝোতার লিখিত কপি শিগগিরই প্রকাশ করা হবে।

সূত্র: এনডিটিভি