মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার এইমাত্রঅন্যান্য হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এইমাত্রঅন্যান্য যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' এইমাত্রঅন্যান্য `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ এইমাত্রঅন্যান্য নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর
অন্যান্য

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ের চরনারায়ণপুর হাওয়া ভাটা সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, প্রাইভেট কারের চালক মো. ফরিদ, কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ছেলে তাজভীর এবং পথচারী ইয়াকুব আলী মণ্ডল।

আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পথচারী ইয়াকুব আলী মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে পাংশাগামী একটি প্রাইভেটকার বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা পাঁচজনের পাশাপাশি ঘটনাস্থলে থাকা এক পথচারী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবির জানান, রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভা শেষে পাংশায় একটি সভায় যোগ দিতে ফিরছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। তার সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল এবং কৃষি কর্মকর্তার ছেলে তাজভীর একই গাড়িতে ছিলেন। কালুখালীর বোয়ালিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।