মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার এইমাত্রঅন্যান্য হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এইমাত্রঅন্যান্য যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' এইমাত্রঅন্যান্য `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ এইমাত্রঅন্যান্য নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর
অন্যান্য

পাংশায় তিন মাদক কারবারি গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

প্রতিবেদক:
পাংশায় তিন মাদক কারবারি গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (২৯ জুলাই) সকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. লিটন মন্ডল (৪৫) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—পারভেল্লাবাড়িয়া গ্রামের হালিম সরদারের ছেলে জাহিদুল সরদার (২৫) এবং লক্ষ্মীপুর গ্রামের মাজেদ প্রামাণিকের ছেলে হাসান আলী (২৬)।

পুলিশ জানায়, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পাংশা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।