মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু যশোরে ছিনতাইকালে জনতার হাতে যুবক আটক এইমাত্রঅন্যান্য যশোরে ছিনতাইকালে জনতার হাতে যুবক আটক ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত ইরানের বিরুদ্ধে বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের, বললেন ‘তারা জানে কী আসছে’ এইমাত্রঅন্যান্য ইরানের বিরুদ্ধে বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের, বললেন ‘তারা জানে কী আসছে’ অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি এইমাত্রঅন্যান্য ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান 
অন্যান্য

ইরানের বিরুদ্ধে বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের, বললেন ‘তারা জানে কী আসছে’

প্রতিবেদক:
ইরানের বিরুদ্ধে বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের, বললেন ‘তারা জানে কী আসছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত করার সময় এসেছে এবং ইরানও জানে যে সেই হামলা আসন্ন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় ঘটে যাওয়া বিস্ফোরণ সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাকে অবহিত করা হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

এরপর ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব, কারণ এবার আঘাত করার পালা আমাদের। তারা জানে, এটি আসছে।”

ট্রাম্পের এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

তবে যুদ্ধংদেহী বক্তব্যের মাঝেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “দেখা যাক, কোনো এক সময় আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি কি না।” কিন্তু এই মন্তব্যের পরও তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে একদিকে যেমন সামরিক চাপ বজায় রাখার বার্তা রয়েছে, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখার ইঙ্গিত রয়েছে। ফলে আগামী দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকবে।