মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ এইমাত্রঅন্যান্য ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন প্রায় ১১ লাখ টাকা পাঁচবিবির ইউএনও এইমাত্রঅন্যান্য খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন প্রায় ১১ লাখ টাকা পাঁচবিবির ইউএনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী এইমাত্রঅন্যান্য হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী টাকা চাওয়ায় তানজিলাকে হত্যা করেছে ঘাতক প্রেমিক এইমাত্রঅন্যান্য টাকা চাওয়ায় তানজিলাকে হত্যা করেছে ঘাতক প্রেমিক ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ১৮১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ১৮১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত আদালতের আদেশে ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা এইমাত্রঅন্যান্য আদালতের আদেশে ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি এইমাত্রঅন্যান্য আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি
অন্যান্য

বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগের অংশ হিসেবে তিনজনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জুলফিকার হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকার জানিয়েছে, কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভাষায়, এটি শুধু একটি চাকরি নয়, বরং নতুন কর্মজীবন ও নতুন স্বপ্নের সূচনা।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে নীলা খাতুন জন্ম থেকেই দুই হাতবিহীন। তিনি পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আয়শা আক্তারেরও দুই হাত নেই। পা দিয়ে লেখালেখি করে তিনি স্নাতকোত্তর শেষ করেছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের সময় তিনি মুখ দিয়ে সেটি গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।