মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইমাত্রঅন্যান্য নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক এইমাত্রঅন্যান্য ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এইমাত্রঅন্যান্য মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস নতুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ এইমাত্রঅন্যান্য নতুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ‘রামায়ণ’, ৪ মিনিটের ট্রেলারে রণবীর-যশের বাজিমাত এইমাত্রঅন্যান্য ‘রামায়ণ’, ৪ মিনিটের ট্রেলারে রণবীর-যশের বাজিমাত পরিচয় জানতে চাওয়ায় আনসার সদস্যকে বেধড়ক পেটালেন ছাত্রদলের জিল্লুর এইমাত্রঅন্যান্য পরিচয় জানতে চাওয়ায় আনসার সদস্যকে বেধড়ক পেটালেন ছাত্রদলের জিল্লুর
অন্যান্য

খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন প্রায় ১১ লাখ টাকা পাঁচবিবির ইউএনও

প্রতিবেদক:
খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন প্রায় ১১ লাখ টাকা পাঁচবিবির ইউএনও

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি অর্থের অপচয় রোধ এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ফলে এ অর্থ সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাগজানা ইউনিয়নের সোনাপুর – খোর্দ্দমশুল – ঝিনাইগাড়ী হয়ে সোনামনু মাস্টারের জমি থেকে জীবনপুর অভিমুখে ১৮০০মিঃ খাল পুনর্খননের জন্য ৩১ লাখ ৭৯ হাজার টাকা এবং কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া আকরামের বাড়ি থেকে কুসুম্বা সুইচগেট অভিমুখে ৬০০ মিটার খাল পুনর্খননের জন্য ৮ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী খাল দুটি পুনর্খননের কাজ শেষ হওয়ার পর বর্ষাকালে কয়েক দফা খালের পাড় সংস্কার করা হয়। একই সঙ্গে খালের দুই তীরে বিভিন্ন প্রজাতির গাছও রোপণ করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাপুর-জীবনপুর খাল পুনর্খনন প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২১ লাখ ৪৩ হাজার ৮৮৫ টাকা। ফলে এ প্রকল্পে অব্যয়িত থাকে ১০ লাখ ৩৫ হাজার ১১৫ টাকা। অন্যদিকে, ঢাকারপাড়া-সুইচগেট খাল পুনর্খনন প্রকল্পে ব্যয় হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা এবং অব্যয়িত থাকে ৫২ হাজার ১৫০ টাকা। দুটি প্রকল্প মিলিয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচবিবি উপজেলার বাগজানা ও কুসুম্বা ইউনিয়নে দুটি খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক এ খাল খনন কার্যক্রম পরিচালিত হয়। ইতোমধ্যে খাল খননের কার্যক্রম সম্পন্ন করে শ্রমিকের নিজ নিজ একাউন্টে ব্যাংক পেমেন্টের মাধ্যমে মজুরি প্রদানপূর্বক অব্যয়িত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে খাল- খনন সংক্রান্ত কমিটির সকল সদস্য কাজ করেছেন জন্যই বিষয়টি সম্ভব হয়েছে। মূলত, এই খাল পুন:খনন সংশ্লিষ্ট এলাকার কৃষকের সেচ কার্যক্রমকে সহজ করার পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”