মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইমাত্রঅন্যান্য নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক এইমাত্রঅন্যান্য ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এইমাত্রঅন্যান্য মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস নতুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ এইমাত্রঅন্যান্য নতুন ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ‘রামায়ণ’, ৪ মিনিটের ট্রেলারে রণবীর-যশের বাজিমাত এইমাত্রঅন্যান্য ‘রামায়ণ’, ৪ মিনিটের ট্রেলারে রণবীর-যশের বাজিমাত পরিচয় জানতে চাওয়ায় আনসার সদস্যকে বেধড়ক পেটালেন ছাত্রদলের জিল্লুর এইমাত্রঅন্যান্য পরিচয় জানতে চাওয়ায় আনসার সদস্যকে বেধড়ক পেটালেন ছাত্রদলের জিল্লুর
অন্যান্য

নোয়াখালীতে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক:
নোয়াখালীতে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

নোয়াখালীতে ১৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে চৌমুহনী পৌরসভা এলাকায় খালখনন উন্নয়নে খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে চৌমুহনী পৌরসভার কলেজ রোড খালপাড়ে ওয়াকওয়ে কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন,খাল খনন উন্নয়নে ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন সমস্যা অনেকটাই দূর হবে। নোয়াখালীর উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো নির্মাণের কোনো বিকল্প নেই। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়েই বর্তমান সরকার উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করছে।খাল, জলাবদ্ধতা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে।সেই বাস্তবতাকে সামনে রেখেই খাল খনন এবং ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প হাতে নিয়েছি।

এই প্রকল্প বাস্তবায়িত হলে বেগমগঞ্জ তথা চৌমুহনীবাসী মানুষের চলাচল আরও নিরাপদ ও সহজ হবে, পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহও নিশ্চিত করা সম্ভব হবে।খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি আমাদের পরিবেশ, কৃষি ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

তাই খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এর সঙ্গে ওয়াকওয়ে নির্মাণ যুক্ত হওয়ায় সাধারণ মানুষ একটি আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা পাবে।