মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা বিকাশের এইমাত্রঅন্যান্য ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা বিকাশের নেত্রকোণার দুর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শ্বশুর-পুত্রবধূ আটক এইমাত্রঅন্যান্য নেত্রকোণার দুর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শ্বশুর-পুত্রবধূ আটক নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইমাত্রঅন্যান্য নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক এইমাত্রঅন্যান্য ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এইমাত্রঅন্যান্য মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস
অন্যান্য

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করব’

প্রতিবেদক:
‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করব’

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী শাসনব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। খবর আইআরএনএর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বার্তায় তিনি সুখোই-২৪ যুদ্ধবিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি ও তার তিন সহযোদ্ধার নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা ইসলামী ইরানের গর্বিত ও শহীদপ্রেমী জাতির জন্য চিরস্থায়ী অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

বার্তায় হাতামি বলেন, ইরানের সেনাবাহিনী জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি অটল রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী শাসনব্যবস্থা, দেশের পবিত্র ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।

তিনি আরও বলেন, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির শাহাদাতের সংবাদ গভীর শোকের জন্ম দিলেও একই সঙ্গে এমন সাহসী সেনাসদস্যদের জন্য গোটা জাতি গর্বিত। কাজেমি ও তার তিন সহযোদ্ধা মাতৃভূমির প্রকৃত বীর, যাদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে।

যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে কঠোর জবাব দেওয়া হবে: আইআরজিসি

সূত্র : আইআরএনএ