মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ২:১৬ অপরাহ্ন
শিরোনাম
আমেরিকা হামলা চালালে অন্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করার হুমকি ইরানের এইমাত্রঅন্যান্য আমেরিকা হামলা চালালে অন্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করার হুমকি ইরানের নাটোর-বগুড়া মহাসড়কে চলন্ত গাড়িতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর এইমাত্রঅন্যান্য নাটোর-বগুড়া মহাসড়কে চলন্ত গাড়িতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর মৃত্যু বার্ষিকী আখাউড়ায় শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ এইমাত্রঅন্যান্য মৃত্যু বার্ষিকী আখাউড়ায় শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ প্রকাশ্য গুলি যুবদল কর্মী হত্যা মামলা : রাউজানের "জাইস্যা" গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য প্রকাশ্য গুলি যুবদল কর্মী হত্যা মামলা : রাউজানের "জাইস্যা" গ্রেপ্তার চৌদ্দগ্রাম থানার যাবৎজীবন সাজা ভুক্ত পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য চৌদ্দগ্রাম থানার যাবৎজীবন সাজা ভুক্ত পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার ঢাকায় জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন এইমাত্রঅন্যান্য ঢাকায় জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন ৮ম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য ৮ম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগের দাবিতে মানববন্ধন আদর্শ জাতি গঠনে প্রাইভেট মাদ্রাসার ভূমিকা: ১৮ দফা দাবি উত্থাপন এইমাত্রঅন্যান্য আদর্শ জাতি গঠনে প্রাইভেট মাদ্রাসার ভূমিকা: ১৮ দফা দাবি উত্থাপন
অন্যান্য

৩০ হাজার টাকায় ৮ মাসের শিশুকে বিক্রি করলেন মা!

প্রতিবেদক:
৩০ হাজার টাকায় ৮ মাসের শিশুকে বিক্রি করলেন মা!

চাঁদপুরে ৮ মাসের কন্যা সন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শনিবার (১ আগস্ট) বিকেলে শিশুর ক্রেতা থানায় হাজির হয়ে বিক্রির ঘটনা প্রকাশ করলে সত্য উন্মোচন করে পুলিশ।

শিশুর মায়ের নাম শিউলি বেগম। তিনি চাঁদপুর শহরের রঘুনাথপুর ভাঙ্গারপুল এলাকার লিটনের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুকন্যা লামিহাকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন মা শিউলি বেগম। পরে তিনি চাঁদপুর শহরের মিশন রোড এলাকার অচেতন হয়ে পড়ে ‘সন্তান অপহরণ’-এর গল্প প্রচার করেন। 

তিনি দাবি করেন, শহরের দর্জিঘাট এলাকায় বাবার বাড়ি থেকে কন্যাকে নিয়ে তিনি অটোরিকশায় করে স্বামীর বাড়িতে ফিরছিলেন। মিশন রোড এলাকায় পৌঁছালে অটোরিকশায় থাকা এক মহিলা তাকে অচেতন করে কন্যা ও সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে তাকে রাস্তার পাশে ফেলে যান অটোরিকশার চালক। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার বিকেলে শিশুকন্যার ক্রেতা ইয়াসিন আক্তার ওরফে কামরুল থানায় হাজির হলে সত্য প্রকাশ পায়। 

পুলিশ জানায়, শিশুটিকে চুরি করা হয়নি বরং মা-বাবার সম্মতিতে এক নিঃসন্তান দম্পতির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে চুরির নাটক সাজানো হয়েছিল। শিশুটিকে ক্রয়ের বিষয়ে আদালতের অ্যাফিডেভিটের কাগজপত্র পুলিশকে দেখিয়েছেন ক্রেতা ইয়াসিন আক্তার।

শিশুর বাবা লিটনের দাবি, স্ত্রী শিউলি তাকে না জানিয়েই শিশুকন্যাকে বিক্রি করেছেন। তবে শিউলি বেগমের দাবি, তার স্বামী গত দুই মাস ধরে কোনো কাজ করছেন না। সংসার চলছে না এবং শিশুকে দুধ খাওয়ানোর টাকা নেই। তাই তিনি বিক্রির সিদ্ধান্ত নেন।

শিউলির মা জানান, সংসারে অভাবের কারণে এমন ঘটনা ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে শিশুটিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মা-বাবা সম্মতিতেই শিশুটিকে ওই নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে শিশুটি ওই দম্পতির কাছে নিরাপদে রয়েছে। এটি দুই পরিবার ও আদালতসংশ্লিষ্ট বিষয়।