মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই এইমাত্রঅন্যান্য ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে এইমাত্রঅন্যান্য ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে শেরপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা. এইমাত্রঅন্যান্য শেরপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা. ‘তাকওয়া অর্গানিক’-কে দশ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই এইমাত্রঅন্যান্য ‘তাকওয়া অর্গানিক’-কে দশ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা ইবির ১০টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ইবির ১০টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস এইমাত্রঅন্যান্য চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয় এইমাত্রঅন্যান্য ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয়
অন্যান্য

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে আগ্রহ বাংলাদেশের

প্রতিবেদক:
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে আগ্রহ বাংলাদেশের

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এইচ ই ইউকাউ সো মোর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে জ্বালানিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে বাংলাদেশ আগ্রহী। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এলএনজি সরবরাহের সম্ভাবনাও আলোচনায় আসে।

বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের পুরোনো প্রস্তাবটি নতুন করে বিবেচনার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে জ্বালানিমন্ত্রী বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের প্রস্তাব বাস্তবায়নে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, জ্বালানি ছাড়াও দুই দেশের মধ্যে সহযোগিতার আরও অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে, যা ভবিষ্যতে যৌথভাবে অনুসন্ধান করা যেতে পারে।

সাক্ষাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।