মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের এইমাত্রঅন্যান্য পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি এইমাত্রঅন্যান্য বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? এইমাত্রঅন্যান্য বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন
অন্যান্য

স্থানীয় নির্বাচন সামনে রেখে বাড়তি সংলাপের পরিকল্পনা নেই: ইসি

প্রতিবেদক:
স্থানীয় নির্বাচন সামনে রেখে বাড়তি সংলাপের পরিকল্পনা নেই: ইসি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে বা বাড়তি কোনো সংলাপের পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন বিধিমালা নিয়ে তাদের মতামত নেওয়া হয়েছে। বাড়তি কোনো সংলাপের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি, তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন ও আইন সংশোধন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুপারিশগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

স্থানীয় সরকার নির্বাচনের তিনটি ধাপের কথা উল্লেখ করে তিনি বলেন, আইন ও বিধিমালা, সরঞ্জামাদি (Equipments) এবং প্রশিক্ষণ। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় ৩ মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা প্রস্তুতি সময় প্রয়োজন হয়।