মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

শেরপুরে ৪ আগস্টের শহীদদের কবর জিয়ারতে ছাত্রশিবির

প্রতিবেদক:
শেরপুরে ৪ আগস্টের শহীদদের কবর জিয়ারতে ছাত্রশিবির

৪ আগস্টের শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আন্তরিকতা প্রকাশ করেন। এ সময় তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত বলেন, “অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মকে ন্যায়, সত্য ও ইনসাফের পথে চলতে অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।