মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

ছদ্মবেশী অভিযানে নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

প্রতিবেদক:
ছদ্মবেশী অভিযানে নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

নড়াইলের কালিয়া থানা পুলিশের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছেন। বুধবার (৫ আগষ্ট) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে কালিয়া থানা পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশ ধারণ করে দিনভর এলাকায় অবস্থান করেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে সন্দেহভাজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করেন। পরে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

এ সময় নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে আটক করা হয়। আরোজ আলী শেখের বিরুদ্ধে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, সন্ত্রাস ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার কার্যক্রম পর্যেবক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, “গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।”#