মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মানিকছড়িতে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

প্রতিবেদক:
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মানিকছড়িতে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।

এ সময় তিনি বলেন, আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের অর্জিত এই মেধা ও সাফল্যকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। তবে মেধার সঠিক মূল্যায়ন ও শিক্ষার্থীদের উৎসাহ দিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা করি এতে করে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।