মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্বোধন এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্বোধন সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ এইমাত্রঅন্যান্য ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু আর নেই এইমাত্রঅন্যান্য বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু আর নেই উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রস্তাব এইমাত্রঅন্যান্য উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রস্তাব ২০ বছরেও যা হয়নি, সেই কীর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ২০ বছরেও যা হয়নি, সেই কীর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল এইমাত্রঅন্যান্য সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল
অন্যান্য

দরকষাকষির অবসান, রিয়ালের সঙ্গে বিশাল চুক্তি ভিনির

প্রতিবেদক:
দরকষাকষির অবসান, রিয়ালের সঙ্গে বিশাল চুক্তি ভিনির

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন। চুক্তির মেয়াদ শেষ দিকে চলে আসায় সাম্প্রতিক সময়ে তাকে দলে ভেড়াতে আর্সেনাল আগ্রহ দেখালেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্নাব্যুতে থাকার সিদ্ধান্তই নিলেন তিনি।

বুধবার রিয়ালের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবে রাজি হন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ে ভিনিসিয়ুস অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত হয়েছেন।’

২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। এর পর তিন বছর আগে একবার চুক্তি বাড়ান তিনি। স্প্যানিশ ক্লাবটিতে নিজের কাটানো আটটি মৌসুমে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন ১৪টি শিরোপা। যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ।

রিয়ালের ইউরোপীয় ও ঘরোয়া সাফল্যের মূল কারিগরদের একজন ভিনিসিয়ুস। প্যারিসে ২০২২ সালের চতুর্দশ এবং ২০২৪ সালে লন্ডনে পঞ্চদশ চ্যাম্পিয়নস লিগ জয়ের ফাইনালে গুরুত্বপূর্ণ গোলসহ তার অ্যাসিস্ট ও অলরাউন্ড পারফরম্যান্স ছিল অনবদ্য।

মাদ্রিদে খেলার সময়েই ভিনিসিয়ুস একাধিক ব্যক্তিগত সম্মাননা অর্জন করেছেন। তিনি ২০২৪ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন। এছাড়া ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের গোল্ডেন বল, ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, ২০২২ ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান খেলোয়াড় হন।

পাশাপাশি তিনি ২০২৪ সালের ‘ফিফা ওয়ার্ল্ড একাদশ’ ও পরপর দুইবার (২০২৩ ও ২০২৪) ‘ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ১১’-এ জায়গা করে নেন। টানা তিন মৌসুম (২০২১-২২ থেকে ২০২৩-২৪) স্থান পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের সেরা দলেও।

ব্রাজিলের হয়ে ৫৪ ম্যাচে ১৩টি গোল করা এই ফরোয়ার্ড সম্প্রতি বিশ্বকাপ মিশন শেষে প্রি-সিজন ট্রেনিং ও শারীরিক পরীক্ষার জন্য ক্লাবে যোগ দিয়েছেন। গত ১৮ মাস ধরে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত নিজের ‘স্বপ্নের ক্লাবেই’ দীর্ঘ সময়ের জন্য থেকে গেলেন ভিনিসিয়ুস।